Sahih Al-Bukhari

Sahih Al-Bukhari — Hadith 4864

আরবি

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، وَسُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِرْقَتَيْنِ، فِرْقَةً فَوْقَ الْجَبَلِ وَفِرْقَةً دُونَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اشْهَدُوا ‏"‏‏.‏

বাংলা অনুবাদ

سُوْرَةُ اقْتَرَبَتْ السَّاعَةُ সূরাহ (৫৪) : ইক্বতারাবাতিস্ সা-আহ্ (আল-কামার) قَالَ مُجَاهِدٌ (مُسْتَمِرٌّ) ذَاهِبٌ (مُزْدَجَرٌ) مُتَنَاهٍ (وَازْدُجِرَ) فَاسْتُطِيْرَ جُنُوْنًا (دُسُرٍ) أَضْلَاعُ السَّفِيْنَةِ (لِمَنْ كَانَ كُفِرَ) يَقُوْلُ كُفِرَ لَهُ جَزَاءً مِنْ اللهِ (مُحْتَضَرٌ) يَحْضُرُوْنَ الْمَاءَ وَقَالَ ابْنُ جُبَيْرٍ (مُهْطِعِيْنَ) النَّسَلَانُ الْخَبَبُ السِّرَاعُ وَقَالَ غَيْرُهُ (فَتَعَاطٰى) فَعَاطَهَا بِيَدِهِ فَعَقَرَهَا (الْمُحْتَظِرِ) كَحِظَارٍ مِنْ الشَّجَرِ مُحْتَرِقٍ (ازْدُجِرَ) افْتُعِلَ مِنْ زَجَرْتُ (كُفِرَ) فَعَلْنَا بِهِ وَبِهِمْ مَا فَعَلْنَا جَزَاءً لِمَا صُنِعَ بِنُوْحٍ وَأَصْحَابِهِ (مُسْتَقِرٌّ) عَذَابٌ حَقٌّ يُقَالُ (الأَشَرُ) الْمَرَحُ وَالتَّجَبُّرُ. মুজাহিদ (রহ.) বলেন, مُسْتَمِرٌّ বিলুূপ্ত। مُزْدَجَرٌ বাধা দানকারী। وَازْدُجِرَ তাকে পাগল করে দেয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে। دُسُرٍ নৌকার কীলক। لِمَنْ كَانَ كُفِرَ এর কারণে যে নূহ্ (আঃ)-কে প্রত্যাখ্যান করা হয়েছিল।جَزَآءً প্রতিদান আল্লাহর তরফ থেকে। مُحْتَضَرٌ তারা পানির জন্য উপস্থিত হবে। ইবনু জুবায়র (রহ.) বলেন, مُهْطِعِيْنَ তারা দ্রুত চলবে। ইবনু জুবায়র (রহ.) ব্যতীত অন্যরা বলেছেন, فَتَعَاطٰى তারপর সে উষ্ট্রীটিকে ধরল এবং তাকে হত্যা করল। الْمُحْتَظِرِ শুকনো গাছের বেড়া যা জ্বলে গেছে। ازْدُجِرَ - زَجَرْتُ ধাতু হতে بابافْتُعِلَ এর زَجَرْتُ، صيحه থেকে এর নিষ্পন্ন। كُفِرَ আমি নূহ্ এবং তাঁর কওমের সঙ্গে যা করেছি তা প্রতিদান ছিল ঐ ‘আমলের, যা তাঁর কওমের লোকেরা তাঁর ও তাঁর সাথীদের সঙ্গে করেছিল। مُسْتَقِرٌّ আল্লাহর তরফ থেকে শাস্তি। الْأَشَرُ দাম্ভিকতা ও অহংকার। ৪৮৬৪. ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সময় চাঁদ খন্ডিত হয়েছে। এর এক খন্ড পর্বতের উপর এবং অপর খন্ড পর্বতের নিচে পড়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থাক। [৩৬৩৬] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৯৭, ইসলামিক ফাউন্ডেশনঃ)

ব্যাখ্যা

এই হাদীসটি ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা বা অলৌকিক ঘটনার বর্ণনা দেয়। রাসূলুল্লাহ (সা.)-এর নবুয়তের সত্যতা প্রমাণের জন্য মহান আল্লাহ মক্কার কাফেরদের সামনে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) এই ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন। তিনি বর্ণনা করেছেন যে, চাঁদটি এমনভাবে বিভক্ত হয়েছিল যে এক অংশ পাহাড়ের উপরে এবং অন্য অংশ নিচে দেখা যাচ্ছিল। ইসলামে শিক্ষা হলো, আল্লাহ চাইলে প্রকৃতির স্বাভাবিক নিয়ম পরিবর্তন করে তাঁর রাসূলের সম্মান বৃদ্ধি করেন। এই মুজিজা দেখেও যারা ঈমান আনেনি, তাদের হঠকারিতা ও দাম্ভিকতা স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ (সা.) সাহাবীদের এই ঘটনা মনোযোগ দিয়ে দেখতে এবং সাক্ষী থাকতে বলেছিলেন যাতে পরবর্তী প্রজন্মের কাছে এই সত্য পৌঁছে যায়। এই হাদীস থেকে শিক্ষা পাই যে, অবিশ্বাসী ও কাফেরদের সব যুক্তি খণ্ডন করে আল্লাহ তাঁর রাসুলের নবুওয়াতের সত্যতা প্রকাশ করেছেন। এটি কিয়ামতের নিকটবর্তী হওয়ারও একটি বড় নিদর্শন।

বাংলা অনুবাদে বন্ধনীতে আধুনিক প্রকাশনী ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সংস্করণের নম্বর দেওয়া আছে। English ও اردو অনুবাদের অনুবাদকের নাম উৎস-ডেটায় সংরক্ষিত নেই।

← সকল হাদিস