Sahih Al-Bukhari

Sahih Al-Bukhari — Hadith 3435

আরবি

حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، عَنْ عُبَادَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّ عِيسَى عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ، أَلْقَاهَا إِلَى مَرْيَمَ، وَرُوحٌ مِنْهُ، وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ، أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ الْعَمَلِ ‏"‏‏.‏ قَالَ الْوَلِيدُ حَدَّثَنِي ابْنُ جَابِرٍ عَنْ عُمَيْرٍ عَنْ جُنَادَةَ وَزَادَ ‏"‏ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ، أَيَّهَا شَاءَ ‏"‏‏.‏

বাংলা অনুবাদ

يٰٓأَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوْا فِيْ دِيْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللهِ وَكَلِمٰتُهُ أَلْقٰهَا إِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ فَاٰمِنُوْا بِاللهِ وَرُسُلِهِ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ اِنْتَهُوْا خَيْرًا لَّكُمْ إِنَّمَا اللهُ إِلٰهٌ وَّاحِدٌ سُبْحٰنَه” أَنْ يَّكُوْنَ لَه” وَلَدٌ لَه” مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفٰى بِاللهِ وَكِيْلًا (النساء : 171) قَالَ أَبُوْ عُبَيْدٍ كَلِمٰتُهُ كُنْ فَكَانَ وَقَالَ غَيْرُهُ وَرُوْحٌ مِنْهُ أَحْيَاهُ فَجَعَلَهُ رُوْحًا وَلَا تَقُوْلُوْا ثَلَاثَةٌ ‘‘হে আহলে কিতাব! তোমরা তোমাদের মধ্যে বাড়াবাড়ি করো না.....অভিভাবক হিসেবে।’’ (আন্-নিসা ১৭১) আবূ উবাইদাহ (রহ.) বলেন আল্লাহর كَلِمَتُهُ হচ্ছে ‘‘হও, অমনি তা হয়ে যায়। আর অন্যরা বলেন وَرُوْحٌ منه অর্থ তাকে আয়ু দান করলেন তাই তাকে وَرُوْحٌ নাম দিলেন। وَلَا تَقُوْلُوْا ثَلَاثَةٌ তোমরা তিন ইলাহ বল না। ৩৪৩৫. ‘উবাদাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল, আল্লাহ্ ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল আর নিশ্চয়ই ‘ঈসা (আঃ) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল এবং তাঁর সেই কালিমাহ যা তিনি মারইয়ামকে পৌঁছিয়েছেন এবং তাঁর নিকট হতে একটি রূহ মাত্র, আর জান্নাত সত্য ও জাহান্নাম সত্য আল্লাহ্ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার ‘আমল যাই হোক না কেন। ওয়ালীদ (রহ.)....জুনাদাহ (রহ.) হতে বর্ণিত হাদীসে জুনাদাহ অতিরিক্ত বলেছেন যে, জান্নাতে আট দরজার যেখান দিয়েই সে চাইবে। (মুসলিম ১/১০ হাঃ ২৮, আহমাদ ২২৭৩৮) (আধুনিক প্রকাশনীঃ ৩১৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ)

ব্যাখ্যা

এই হাদীসটি ইসলামের মৌলিক বিশ্বাসের একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রদান করে। এখানে তাওহীদ বা আল্লাহর একত্বের পাশাপাশি রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত এবং পরকাল অর্থাৎ জান্নাত ও জাহান্নামের সত্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ঈসা (আ.) সম্পর্কে সঠিক আকিদা পোষণ করা যে, তিনি আল্লাহর বান্দা ও তাঁর কালাম (হও শব্দ) দ্বারা সৃষ্টি, এটি ঈমানের অংশ। ইসলামের শিক্ষা অনুযায়ী, শুধুমাত্র সঠিক বিশ্বাসের মাধ্যমেই একজন মানুষ চিরস্থায়ী মুক্তির পথ খুঁজে পায়। হাদীসের শেষাংশে একটি মহান সুসংবাদ রয়েছে যে, যার আকীদা বা বিশ্বাস বিশুদ্ধ হবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এমনকি জান্নাতের আটটি দরজার যেকোনোটি দিয়ে প্রবেশের বিশেষ সুযোগ প্রদান করবেন। এই হাদীস থেকে শিক্ষা পাওয়া যায় যে, নেক আমলের পাশাপাশি সঠিক আকিদা পোষণ করা জান্নাত লাভের প্রধান শর্ত। এটি মুমিনের জন্য আল্লাহর অসীম দয়া ও করুণার বহিঃপ্রকাশ, যা তাকে দুনিয়াবী জীবনেও মানসিকভাবে প্রশান্তি দেয়।

বাংলা অনুবাদে বন্ধনীতে আধুনিক প্রকাশনী ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সংস্করণের নম্বর দেওয়া আছে। English ও اردو অনুবাদের অনুবাদকের নাম উৎস-ডেটায় সংরক্ষিত নেই।

← সকল হাদিস