Sahih Al-Bukhari

Sahih Al-Bukhari — Hadith 2210

আরবি

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ حَجَمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَبُو طَيْبَةَ، فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصَاعٍ مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ‏.‏

বাংলা অনুবাদ

وَقَالَ شُرَيْحٌ لِلْغَزَّالِينَ سُنَّتُكُمْ بَيْنَكُمْ رِبْحًا وَقَالَ عَبْدُ الْوَهَّابِ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ لاَ بَأْسَ الْعَشَرَةُ بِأَحَدَ عَشَرَ وَيَأْخُذُ لِلنَّفَقَةِ رِبْحًا وَقَالَ النَّبِيُّ لِهِنْدٍ خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ وَقَالَ تَعَالَى (وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ) وَاكْتَرَى الْحَسَنُ مِنْ عَبْدِ اللهِ بْنِ مِرْدَاسٍ حِمَارًا فَقَالَ بِكَمْ قَالَ بِدَانَقَيْنِ فَرَكِبَهُ ثُمَّ جَاءَ مَرَّةً أُخْرَى فَقَالَ الْحِمَارَ الْحِمَارَ فَرَكِبَهُ وَلَمْ يُشَارِطْهُ فَبَعَثَ إِلَيْهِ بِنِصْفِ دِرْهَمٍ শুরাইহ (রহ.) তাঁতী সম্প্রদায়ের উদ্দেশে বলেন, তোমাদের মাঝে প্রচলিত নিয়ম-নীতি (তোমাদের কাজ-কারবারে) গ্রহণযোগ্য। আবদুল ওহাব (রহ.) আইয়ূব (রহ.) সূত্রে মুহাম্মাদ [ইবনু সীরীন (রহ.)] হতে বর্ণনা করেনঃ দশ টাকায় কৃত বস্তু এগার টাকায় বিক্রি করাতে কোন দোষ নেই; খরচের জন্য লাভ গ্রহণ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [আবূ সুফিয়ান (রাঃ)]-এর স্ত্রী হিন্দাকে বলেছিলেন, তোমার ও তোমার সন্তানাদির জন্য যা প্রয়োজন, তা বিধিসম্মতভাবে গ্রহণ করতে পার। আল্লাহ তা‘আলা বলেনঃ ‘‘যে অভাবগ্রস্ত, সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে’’- (আন-নিসা ৬)। একবার হাসান বসরী (রহ.) ‘আবদুল্লাহ ইবনু মিরদাস (রহ.) হতে গাধা ভাড়া করেন এবং জিজ্ঞেস করেন, ভাড়া কত? ইবনু মিরদাস (রহ.) বলেন, দুই দানিক। এরপর তিনি এতে আরোহণ করেন। দ্বিতীয়বার এসে তিনি বলেন, গাধাটি আন গাধাটি আন। এরপর তিনি গাধায় আরোহণ করলেন, কিন্তু কোন ভাড়া ঠিক করলেন না। পরে অর্ধ দিরহাম (৩ দানিক) পাঠিয়ে দিলেন (তিনি দয়া করে এক দানিক বেশী দিলেন)। ২২১০. আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আবূ তায়বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে শিঙ্গা লাগালেন। তিনি এক সা‘ খেজুর দিতে বললেন এবং তার উপর হতে দৈনিক আয়কর কমানোর জন্য তার মালিককে আদেশ দিলেন। (২১০২) (আধুনিক প্রকাশনীঃ ২০৫৩, ইসলামিক ফাউন্ডেশনঃ)

ব্যাখ্যা

এই হাদিসটি থেকে আমরা শ্রমিকের অধিকার এবং কর্মদাতার সহমর্মিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) যখন আবু তায়বার মাধ্যমে হিজামা বা শিঙ্গা লাগিয়ে সেবা গ্রহণ করলেন, তখন তিনি কেবল তাকে তার শ্রমের বিনিময় হিসেবে খেজুর প্রদান করেননি, বরং তার ব্যক্তিগত জীবনের কষ্টের দিকেও নজর দিয়েছিলেন। আবু তায়বা একজন ক্রীতদাস ছিলেন এবং তাকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ (খরাজ) তার মালিককে দিতে হতো। রাসূলুল্লাহ (সা.) তার মালিককে সেই কাজের চাপ বা আদায়ের পরিমাণ কমিয়ে দিতে নির্দেশ দেন, যাতে সেই শ্রমিক স্বস্তিতে বসবাস করতে পারে। ইসলামে শিক্ষা হলো, কেবল মজুরি পরিশোধ করাই যথেষ্ট নয়, বরং শ্রমিকের সামর্থ্য ও জীবনযাত্রার প্রতিও মানবিক দৃষ্টি রাখা জরুরি। এই হাদিসটি ব্যবসা-বাণিজ্যে প্রচলিত ন্যায়সংগত নিয়ম অনুসরণ এবং প্রয়োজন অনুযায়ী ন্যায্য মুনাফা গ্রহণের বৈধতাকেও সমর্থন করে। ইমাম হাসান বসরীর ঘটনা থেকে বোঝা যায়, পরিচিত ক্ষেত্রে কোনো সেবার মূল্য আগে নির্ধারিত না থাকলেও পরবর্তীতে প্রচলিত দামের চেয়ে কিছু বেশি দেওয়া মহানুভবতার পরিচয়।

বাংলা অনুবাদে বন্ধনীতে আধুনিক প্রকাশনী ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সংস্করণের নম্বর দেওয়া আছে। English ও اردو অনুবাদের অনুবাদকের নাম উৎস-ডেটায় সংরক্ষিত নেই।

← সকল হাদিস