Sahih Al-Bukhari

Sahih Al-Bukhari — Hadith 1303

আরবি

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ ـ هُوَ ابْنُ حَيَّانَ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي سَيْفٍ الْقَيْنِ ـ وَكَانَ ظِئْرًا لإِبْرَاهِيمَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ، وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَذْرِفَانِ‏.‏ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ رضى الله عنه ـ وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ‏"‏ يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ ‏"‏‏.‏ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الْعَيْنَ تَدْمَعُ، وَالْقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلاَّ مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ ‏"‏‏.‏ رَوَاهُ مُوسَى عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏

বাংলা অনুবাদ

وَقَالَ ابْنُ عُمَرَ عَنْ النَّبِيِّ تَدْمَعُ الْعَيْنُ وَيَحْزَنُ الْقَلْبُ ইবনু ‘উমার (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, (বিপদে) চোখ অশ্রুসজল হয়, অন্তর হয় ব্যথিত। ১৩০৩. ‘আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে আবূ সায়ফ্ কর্মকারের নিকট গেলাম। তিনি ছিলেন (নবী-তনয়) ইব্রাহীম (রাঃ)-এর দুধ সম্পর্কীয় পিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহীম (রাঃ)-কে তুলে নিয়ে চুমু খেলেন এবং নাকে-মুখে লাগালেন। অতঃপর (আরেক বার) আমরা তার (আবূ সায়ফ্-এর) বাড়িতে গেলাম। তখন ইব্রাহীম (রাঃ) মুমূর্ষু অবস্থায়। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উভয় চক্ষু হতে অশ্রু ঝরতে লাগল। তখন ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আর আপনিও? (ক্রন্দন করছেন?) তখন তিনি বললেনঃ অশ্রু প্রবাহিত হয় আর হৃদয় হয় ব্যথিত। তবে আমরা মুখে তা-ই বলি যা আমাদের রব পছন্দ করেন।[1] আর হে ইব্রাহীম! তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোকসন্তপ্ত। [2] رَوَاهُ مُوسَى عَنْ سُلَيْمَانَ بْنِ المُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم মূসা (রহ.)....আনাস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদীসটি বর্ণনা করেন। (মুসলিম ৪৩/১৫, হাঃ ২৩১৫, আহমাদ ১৩০১৩) (আধুনিক প্রকাশনীঃ ১২১৮, ইসলামিক ফাউন্ডেশনঃ)

ব্যাখ্যা

এই হাদীসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক দিক এবং ধৈর্য ধারণের এক অনুপম দৃষ্টান্ত তুলে ধরে। যখন নবীজীর শিশুপুত্র ইব্রাহীম মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিলেন, তখন একজন পিতা হিসেবে রাসুল (সা.)-এর পবিত্র চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এটি দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়েছিলেন, কারণ তারা ভেবেছিলেন হয়তো বিপদে ধৈর্য ধরার অর্থ হলো কান্না না করা। কিন্তু আল্লাহর রাসূল (সা.) পরিষ্কার করে দিলেন যে, প্রিয়জনের বিচ্ছেদে চোখে পানি আসা এবং মনে কষ্ট পাওয়া কোনো অন্যায় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে দেওয়া দয়ার বহিঃপ্রকাশ। এই হাদীস থেকে শিক্ষা পাওয়া যায় যে, শোকে চোখের পানি ফেলা জায়েজ, যতক্ষণ না মুখ দিয়ে আল্লাহর প্রতি কোনো অভিযোগ বা অসংলগ্ন কথা বের হয়। ইসলামে শোক প্রকাশের ক্ষেত্রে বিলাপ করা বা অভিযোগ করা নিষিদ্ধ হলেও স্বাভাবিক ক্রন্দন হলো মানুষের সহজাত প্রবৃত্তি এবং রহমতের লক্ষণ। কঠিন বিপদেও কেবল আল্লাহর পছন্দনীয় কথা বলাই একজন মুমিনের বৈশিষ্ট্য।

বাংলা অনুবাদে বন্ধনীতে আধুনিক প্রকাশনী ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সংস্করণের নম্বর দেওয়া আছে। English ও اردو অনুবাদের অনুবাদকের নাম উৎস-ডেটায় সংরক্ষিত নেই।

← সকল হাদিস