←

খাঁটি তাওবা ও নূর পূর্ণ করার দোয়া

বিভাগ: ক্ষমা

খাঁটি তাওবা ও নূর
পূর্ণ করার দোয়া

আরবি

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ تُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ تَوْبَةًۭ نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ يَوْمَ لَا يُخْزِى ٱللَّهُ ٱلنَّبِىَّ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ ۖ نُورُهُمْ يَسْعَىٰ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَٰنِهِمْ يَقُولُونَ رَبَّنَآ أَتْمِمْ لَنَا نُورَنَا وَٱغْفِرْ لَنَآ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ

উচ্চারণ

ইয়া আয়্যুহা আল-লাযীনা আমানু তুবু ইলালা আল্লাহি তাওবাতান নাসূহান। আশা রাব্বুকুম আনা ইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল-অন্হারু। ইয়াওমা লা ইউখজি আল্লাহুন্নাবিয়্যা ওয়াল-লাযীনা আমানু মা'আহু; নূরুহুম ইয়াস'আ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ইয়াকূলূনা রাব্বানা আত্মিম লানা নূরানা ওয়া আঘফির লানা; ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর।

অর্থ

মুমিনগণ! তোমরা আল্লাহ তা’আলার কাছে তওবা কর-আন্তরিক তওবা। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ নবী এবং তাঁর বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডানদিকে ছুটোছুটি করবে। তারা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।

উৎস: Surah At-Tahrim 66:8

© Noor Islamic App